রাজ্য সরকার ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার বেশ কয়েকটি কিস্তির টাকা দিয়েছেন উপভোক্তাদের। কিন্তু অনেক মহিলা এখনো পর্যন্ত উপযুক্ত হলেও অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। এর ফলেই রাজ্যের সাধারণ পরিবারের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা আর্থিক অনুদান ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠছে। বিশেষ করে গ্রাম ও মফস্বলের যে পরিবারগুলিতে এক ছাদের নিচে অনেকগুলি পরিবার রয়েছে যেখানে ভাই-ভাই বা পরিবারের একাধিক অংশ আলাদা উনুন জ্বালিয়ে রান্না করে, সেখানে বিভ্রান্তি সবচেয়ে বেশি। অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে—বাড়িতে আলাদা রান্নাঘর থাকলেই কি সেটিকে সরাসরি আলাদা পরিবার হিসেবে মেনে নিয়ে প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন নাকি একই ছাদের নিচে থাকার জন্য একই পরিবার ধরা হবে? প্রশাসনিক তথ্য অনুযায়ী, শুধু আলাদা রান্নাঘর দেখানোই কিন্তু পৃথক পরিবারের চূড়ান্ত প্রমাণ নয়। পৃথক পরিবার প্রমাণ করতে গেলে দরকার আরো বেশ কিছু তথ্যের।
পরিবার চিহ্নিতকরণে সরকারের আসল মাপকাঠি
সরকারের নিয়ম অনুযায়ী পরিবারের সংজ্ঞা নির্ধারণে শুধুমাত্র আলাদা অনুমান থাকলেই সেটি আলাদা পরিবার ধরা হয় না। বরং সামগ্রিক দিক বিচার বিবেচনা করে সংসার এবং আর্থিক ব্যবস্থাপনা কীভাবে চলছে, সেই দিকে নজর দেওয়া হয়। একই বাড়ির বিভিন্ন অংশে বসবাসকারী সদস্যরা যৌথ কোনো আর্থিক সুবিধা নিচ্ছেন কি না, কিংবা দৈনন্দিন জীবনযাপনে তাঁরা বাস্তবে পুরোপুরি আলাদা কি না—প্রশাসনিক অনুসন্ধানে এই দিকগুলো খতিয়ে দেখা হয়। এর ফলে শুধুমাত্র ভাতা নেওয়ার সুবিধার জন্য হঠাৎ করে কেউ যদি আলাদা রান্না ঘর তৈরি করে আবেদন করলে তা সরাসরি অনুমোদন না-ও পেতে পারে।
রেশন কার্ড ও পারিবারিক তথ্যের মিল থাকা জরুরি
অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে পরিবারের প্রধানের তথ্য, মোট সদস্য সংখ্যা এবং ডিজিটাল রেশন কার্ডের পরিবার ভিত্তিক তথ্য (Household ID) নথিভুক্ত করতে হয়। এর ফলে সরকার এখান থেকেই তথ্য পেয়ে যায় কোনগুলো যৌথ পরিবার এবং কোনগুলো পৃথক পরিবার। এই প্রক্রিয়ায় কিছু জরুরি নিয়ম মানা বাধ্যতামূলক:
- একই ব্যক্তিকে কোনোভাবেই দুটি পৃথক পরিবারের সদস্য হিসেবে আবেদনপত্রে দেখানো যাবে না।
- রেশন কার্ডে পরিবারের সদস্যদের যে তালিকা ও সংযোগ রয়েছে, তার সাথে বাস্তবিক সংসারের মিল থাকতে হবে।
- যদি সত্যি কোনো পরিবার দীর্ঘদিন ধরে সম্পূর্ণ পৃথকভাবে সংসার চালায় এবং তাঁদের নথিপত্রেও আলাদা অস্তিত্ব প্রমাণিত হয়, তবে স্থানীয় প্রশাসনিক ফিল্ড ভেরিফিকেশনের পরেই সেটিকে স্বতন্ত্র পরিবার হিসেবে গ্রাহ্য করা হবে।
- পৃথক পরিবার দেখাতে গেলে সমস্ত কিছু আলাদা আলাদা থাকা প্রয়োজন। কারণ সরকারের কাছে সমস্ত তথ্যই আছে এবং সে যেকোনো সময়ে যেকোনো দুর্নীতি করলে সেটি ধরে ফেলতে পারবে।
যোগ্যতার অন্যান্য শর্তাবলী
একই পরিবারের মহিলা বা আলাদা পরিবারের মহিলা হলে যে অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না এমন কোন বিষয় নয়। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী বেশ কিছু শর্ত পালন করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। এ ছাড়া পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন কিংবা নিয়মিত আয়কর দেন, তবে সেই পরিবার এই প্রকল্পের আর্থিক সুবিধার আওতাভুক্ত হতে পারবে না।
তাই কোনো বিভ্রান্তিকর তথ্যের ওপর ভরসা না করে পরিবারের আসল পরিস্থিতি ও সঠিক নথি দিয়ে আবেদন করাই বুদ্ধিমানের কাজ, যাতে যাচাইকরণের সময় ফর্ম আটকে না যায়। তাই আবেদনের সময় অবশ্যই সঠিক তথ্য দেবেন এবং ভুল কোন তথ্য দিয়ে আবেদন না করাই ভালো।










