রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প। আর এই যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার পঞ্চায়েত থেকে নিতে হবে। সরকারি ঘোষণা অনুযায়ী স্নাতক স্তরের প্রার্থীরা মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীরা মাসে ২,০০০ টাকা সহায়তা পাওয়ার কথা রয়েছে। শুধু শিক্ষাগত যোগ্যতার কাগজ থাকলেই হবে না এর সঙ্গে লাগবে আরও বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট। পরিবারের আর্থিক স্বচ্ছলতা এবং এলাকার স্থায়ী বাসিন্দা কি না—তা প্রমাণ করতে যথাক্রমে ইনকাম সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মতো দুটি মূল নথি আবশ্যক হবে। এই দুটি সার্টিফিকেটই আপনার পঞ্চায়েত থেকে নিতে হবে তবে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা কীভাবে কোনো অফিসে না গিয়ে মোবাইল থেকেই এই দুটি শংসাপত্র বের করতে পারেন, তা জানা থাকা জরুরি। আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই পঞ্চায়েতের এই দুটি সার্টিফিকেট বের করে নিতে পারবেন।
যুবশক্তির জন্য প্রয়োজন বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস
প্রকল্পের নিয়ম অনুযায়ী, কারা কত টাকা পাবেন এবং কাদের অগ্রাধিকার মিলবে তা স্পষ্ট করা হয়েছে। বিশেষ করে মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন জানানো যাবে তবে স্নাতক পাস হলে আপনি প্রতি মাসে পাবেন ৩০০০ টাকা এবং মাধ্যমিক পাস হলে পাবেন ২০০০ টাকা। তাই অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং স্নাতক পাস সার্টিফিকেট আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে। এর পাশাপাশি এই প্রকল্পে কেবল আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানরাই সুবিধা পাবেন। তাই পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য বৈধ আয়ের শংসাপত্র (Income Certificate) জমা দেওয়া বাধ্যতামূলক এবং আপনি যে সেই এলাকার বাসিন্দা সেটা প্রমাণের জন্য আপনার অবশ্যই প্রয়োজন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
অনলাইনে মোবাইল থেকে সার্টিফিকেট তৈরির সহজ ধাপ
গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সরকারি সিটিজেন পোর্টাল ব্যবহার করে ঘরে বসেই এই শংসাপত্রের আবেদন করতে পারবেন – এক্ষেত্রে প্রথমেই স্মার্টফোনের যেকোনো ব্রাউজারে গিয়ে Citizen Corner লিখে সার্চ করে অফিশিয়াল পোর্টালে ঢুকুন। এরপর নিজের মোবাইল নম্বর বসিয়ে ওটিপি (OTP) দিয়ে ভেরিফিকেশন পর্ব শেষ করুন। এরপর আপনার সামনে একটি ফরম খুলবে সেখানে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন নাম বাবার নাম জন্মতারিখ জেলা ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম সবকিছু সঠিকভাবে লিখে আপনি কোন কোন ডকুমেন্টের জন্য আবেদন করবেন (Income Certificate নাকি Residential Certificate) সেই অপশন বেছে নিয়ে সেখানে টিক চিহ্ন দিতে হবে। এরপর পরিচয় পত্রের জন্য আধার কার্ড এবং আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। আবেদন পত্রটি সম্পন্ন হয়ে গেলে কিছুক্ষণ পেন্ডিং এ থাকবে এবং পঞ্চায়েতের তরফ থেকে আপলোড করে দিলে আপনি সার্টিফিকেট এ ডাউনলোড করে নিতে পারবেন।
কীভাবে ডাউনলোড করবেন আসল সার্টিফিকেট?
ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেবে সেই নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আপনি যেখানে আবেদন করেছেন সেখানেই একটি স্ট্যাটাস যাচাই করার অপশন দেখতে পাবেন সেখানে আপনার রেফারেন্স নাম্বার বসিয়ে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনি পঞ্চায়েতের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি BDO অফিস থেকে এই সার্টিফিকেট বের করতে চান তাহলে সেই একই পদ্ধতি অবলম্বন করে আপনাকে আবেদন করতে হবে ও সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। বিশেষ করে অফিসের নথিপত্র যাচাই সম্পন্ন হলে পোর্টাল থেকেই ডিজিটাল স্বাক্ষরযুক্ত আসল সার্টিফিকেটটি সরাসরি ডাউনলোড করে নেওয়া যাবে।










