Seva Setu Abhiyan: পুজোর মুখে ৩ দিনের বিশেষ মেগা শিবির! কোন কোন প্রকল্পে কী কী সুবিধা মিলবে? জানুন বিস্তারিত

আবারো আপনার ঘরের কাছে আসতে চলেছে জনকল্যাণ শিবির। আপনার বাড়ির পাশে বসেই আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। সমস্ত ধরনের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এই জনকল্যাণ শিবির থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে টানা তিন দিনব্যাপী চলবে বিশেষ কর্মসূচি ‘সেবা সেতু অভিযান’ বা জনকল্যাণ শিবির। জানা গেছে, সমগ্র রাজ্যজুড়ে সর্বমোট ৩,১০৪টি শিবিরের আয়োজন করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিভিন্ন সামাজিক ভাতা, আর্থিক অনুদান, ঋণ এবং অন্যান্য জরুরি নাগরিক পরিষেবা একই স্থান থেকে পাওয়ার ব্যবস্থা থাকবে এই শিবিরগুলিতে। আপনার যদি কোন সমস্যা থেকে থাকে বিশেষ করে কৃষক বন্ধু থেকে শুরু করে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা অন্নপূর্ণা যোজনা সহ যেকোনো সমস্যার সমাধান করা হবে এই শিবিরে। এছাড়াও এখান থেকে আপনি যে কোন প্রকল্পের জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন।

কারা কোন প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন বয়স ও পেশার ভিত্তিতে এক ছাদের তলায় একাধিক পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে:

  • ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম: ছাত্র-ছাত্রীদের জন্য এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যাপারে তথ্য দেওয়া এবং ছাত্র-ছাত্রীরা এখান থেকেই ফরম জমা করতে পারবেন। বিশেষ করে প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং তপশিলি ও সংখ্যালঘু পড়ুয়াদের জন্য বৃত্তির ফর্ম জমা দেওয়া যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ইন্টার্নশীপ ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এর নাম ও নথিভুক্ত করা হবে।
  • কৃষক ও মৎস্যজীবী: কৃষকদের জন্যও এখানে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে আসা হয়েছে বিশেষ করে পিএম-কিসান সম্মান নিধি, কিসান ক্রেডিট কার্ড (KCC), সয়েল হেলথ কার্ড এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ আর্থিক প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে।
  • মহিলা ও পরিবার: যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনা টাকা পায়নি বা অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন বা তথ্য সংশোধন, কন্যাশ্রী, সুকন্যা সমৃদ্ধি, বিনামূল্যে পিএম উজ্জ্বলা গ্যাস সংযোগ এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
  • শ্রমিক ও রোজগারপ্রার্থী: শ্রমিকদের জন্যও রয়েছে এখানে বিশেষ সুবিধা। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য ই-শ্রম কার্ড তৈরি, শ্রম যোগী মান-ধন পেনশন, পরিযায়ী শ্রমিকদের সহায়তা প্রকল্প এবং ১০০ দিনের কাজের জব কার্ডের আবেদন করা যাবে। তা যাদের জব কার্ড নেই তারাও এখানে আবেদন জানাতে পারবেন জব কার্ডের জন্য।
  • ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোগী: ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা কারণ পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ, পিএম স্বনিধি, স্বনির্ভর গোষ্ঠীর (SHG) ঋণ সংযোগ ও উদ্যম রেজিস্ট্রেশনের সুবিধা মিলবে।
  • জমি ও আবাসন সংক্রান্ত কাজ: জমি সংক্রান্ত যদি আপনার কোন সমস্যা থেকে থাকে তার সমাধান করা হবে এর পাশাপাশি জমির মিউটেশন, পর্চা বা রেকর্ডের ছোটখাটো ভুল সংশোধন, পাট্টার আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের জন্য সরাসরি আবেদন করা যাবে।

এছাড়াও আরো বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা মূলক কাজের সাহায্য এখান থেকে পেয়ে যাবেন সকলেই।

শিবিরে যাওয়ার আগে কী কী কাগজপত্র সঙ্গে রাখা জরুরি?

যেকোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা যেকোনো প্রকল্পে সমস্যা থাকলে তা সমাধানের জন্য আপনাকে আগে থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে যাতে শিবিরে গিয়ে আপনার কোন সমস্যায় না পড়তে হয়।  তার জন্য নিচের নথিপত্রগুলির আসল এবং জেরক্স কপি সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে:

  • সচল আধার কার্ড, ভোটার কার্ড এবং ডিজিটাল রেশন কার্ড।
  • আবেদনকারীর নিজস্ব নামের সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই (যেখানে অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড পরিষ্কার বোঝা যায়)। এর পাশাপাশি অ্যাকাউন্টটি অবশ্যই ডিভিডি লিংক করিয়ে রাখবেন।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে)।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও প্রয়োজনীয় সার্টিফিকেট (স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত আবেদনের জন্য)।
  • জমির পর্চা, খতিয়ান বা দলিল (জমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে)।

আপনার এলাকায় ক্যাম্প কবে ও কোথায়? যেভাবে দেখবেন

প্রতিটি ব্লকেই এই ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং নিজের গ্রাম পঞ্চায়েত বা পুরসভা ওয়ার্ডে শিবিরটি ঠিক কোন স্থানে এবং কোন তারিখে বসবে, তা ঘরে বসেই অনলাইনে দেখে নেওয়া সম্ভব: এক্ষেত্রে আপনারা জনকল্যাণ শিবিরের অফিশিয়াল পোর্টালে jks.wb.gov.in ভিজিট করে ‘Locate a Shivir’ লিঙ্কে ক্লিক করুন। এরপর নিজের নিজের জেলা সিলেক্ট করে ব্লক বা এরিয়া সিলেক্ট করতে হবে এবং আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে তারপরে আপনি দেখে নিতে পারবেন আপনার এলাকায় ঠিক কবে কোথায় এই জনকল্যাণ শিবির আয়োজিত হবে।

যেকোনো তথ্যের জন্য সরকারি টোল-ফ্রি নম্বর ১৮০০৩৪৫০১১৭ অথবা হেল্পলাইন ০৩৩-২২১৪০১৫২-এ যোগাযোগ করা যাবে। যেহেতু ক্যাম্পটি মাত্র তিন দিন চলবে, তাই প্রয়োজনীয় নথিপত্র আগেভাগেই গুছিয়ে রেখে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া উচিত।